নাটোরে ডাক যোগে দুই শিক্ষকের নামে এলো ‘কাফনের কাপড়’
প্রকাশিত : ১৬:০৬, ১২ এপ্রিল ২০২৬
নাটোরের গুরুদাসপুরে দুই শিক্ষকের নামে ডাক যোগে কাফনের কাপড় পাঠিয়েছে কে বা কাহারা। ঘটনাটি জানাজানি হলে শিক্ষক মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ রোববার উপজেলার রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে পোস্ট অফিসের মাধ্যমে এই কাপড় পাঠানো হয়।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, সকালে কলেজে গিয়ে তারা ডাক যোগে আসা এই পার্সেল পান। এরপর তা খুলে প্যাকেটের ভিতর কাফনের কাপড় দেখতে পান। এমন ঘটনা তাদের জন্য হুমকিস্বরূপ এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
কে বা কারা এ ধরনের কাজ করেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেনি। তবে তারা আইনগত পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে এমন আতঙ্ক ছড়ানোর সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি জানার পর কলেজে পুলিশের টিম পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
আরও পড়ুন










